ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডব্লিউটিসি ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ ইসরায়েলে ক্ষমতা ভাগাভাগির গুঞ্জনে তোলপাড়, নাকচ করল রাষ্ট্রপতির কার্যালয় তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ রিজভী: ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার ইউনিয়নে খেলার মাঠ গড়বে সরকার ৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল

ডব্লিউটিসি ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

  • আপডেট সময় : ১০:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় এসেছে বড় ধরনের রদবদল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয় এবং ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের ফলে শীর্ষস্থানসহ পয়েন্ট টেবিলের সামগ্রিক অবস্থানে বড় পরিবর্তন দেখা দিয়েছে। এই পরিবর্তনের ফলে নিউজিল্যান্ড এখন তালিকার শীর্ষে উঠে এসেছে, আর অস্ট্রেলিয়া শীর্ষ দুইয়ের বাইরে চলে গেছে। দক্ষিণ আফ্রিকা তাদের জয়ের ধারাবাহিকতায় ৭১.৪৩ পয়েন্ট শতাংশ (পিসিটি) নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে। ২০২৫-২৭ চক্রে তাদের পয়েন্ট শতাংশ (পিসিটি) ৭১.৪৩।

অন্যদিকে, বাংলাদেশ বর্তমানে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। সাত ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তাদের বর্তমান পয়েন্টের হার ৪৭.৬২। যদিও কাগজে-কলমে এখনো ফাইনালের সম্ভাবনা বেঁচে আছে, তবে সেটি অর্জনের পথটি অত্যন্ত বন্ধুর। টাইগারদের এই চক্রে আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি রয়েছে। ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে বাংলাদেশ দলকে প্রতিটি ম্যাচে জয় পেতে হবে। সবকটি ম্যাচে জয় পেলে পয়েন্টের হার ৬৫ শতাংশ ছাড়িয়ে যাবে, যা ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে সহায়তা করবে। তাদের পয়েন্ট এখন ৭ ম্যাচ শেষে ৪০। সেক্ষেত্রে ৬৫ শতাংশ পেরোবে দলের পয়েন্টের হার।

তবে একটি ম্যাচে হারলেই পয়েন্টের হার ৬১ শতাংশে নেমে আসবে, যা শীর্ষ দুইয়ে থাকার জন্য মোটেও যথেষ্ট নয়। বাংলাদেশের পরবর্তী পাঁচটি ম্যাচ হচ্ছে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি হোম ম্যাচ, দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি অ্যাওয়ে ম্যাচ এবং ইংল্যান্ডের বিপক্ষে দুটি হোম ম্যাচ। সমীকরণটি মেলানোর জন্য দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরই হোয়াইটওয়াশ করার কঠিন চ্যালেঞ্জ নিতে হবে, যেখানে বাংলাদেশ ইতিহাসে কখনোই টেস্ট জয়ের স্বাদ পায়নি।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় এবং ইংল্যান্ডকে ঘরের মাঠে হারানোর চ্যালেঞ্জ তো রয়েছেই। যদিও এই লক্ষ্যপূরণ অত্যন্ত জটিল, তবুও গাণিতিক সম্ভাবনা এখনও টিকে আছে। সবকটি ম্যাচে জয় নিশ্চিত করার কঠিন চ্যালেঞ্জ নিয়েই মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন

ডব্লিউটিসি ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

আপডেট সময় : ১০:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬