ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

ভোলায় বাসচাপায় শিশু নিহত

  • আপডেট সময় : ০২:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭
  • / 286
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি

ভোলার ঘুইংগারহাট এলাকায় বাসচাপায় মাহবুবা (৭) নামে একটি শিশু নিহত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দিকে ভোলা টু চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘণ্টা এ মহসড়ক অবরোধ করে রাখে।
মাহবুবা ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চরগুমানী গ্রামের হাফেজ আবুল কাসেমের মেয়ে।

সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, দুপুরে স্কুল ছুটির পর হেঁটে বাড়ি ফিরছিল মাহবুবা। পথে ঘুইংগারহাট এলাকায় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ দুর্ঘটনা স্থানীয়রা ভোলা টু চরফ্যাশন মহসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় বাসচাপায় শিশু নিহত

আপডেট সময় : ০২:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭