সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে ড্রোন-বডি ক্যামেরায় নজরদারি
- আপডেট সময় : ০৩:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 0
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং ড্রোন ও বডি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
২৯ নভেম্বর বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিশেষ করে গোপালগঞ্জে ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই সকল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ড্রোন ও বডি ক্যামেরার সাহায্যে নিবিড় নজরদারি চালানো হচ্ছে।
























