ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ব্যাপক তৎপরতা পাকিস্তানের নারায়ণগঞ্জের আলোচিত ঘটনায় আপিল শুনানিতে আসামিদের স্বীকারোক্তি উপস্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি নতুন ঠিকানায় কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্র শেখ হাসিনার ফেরা নিয়ে রয়টার্সের প্রতিবেদন ও নানা গুজব হার্ট অ্যাটাক নাকি প্যানিক অ্যাটাক: বুঝবেন যেভাবে বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প প্রশাসন সিরাজগঞ্জে হাঁসের খামারে অভাব দূর করে স্বাবলম্বী বহুলুল গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়ন: ১০১ জনের লেনদেন খতিয়ে দেখছে এনবিআর

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ব্যাপক তৎপরতা পাকিস্তানের

  • আপডেট সময় : ০৩:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পাকিস্তান। এরই অংশ হিসেবে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল এবং ১৩ জন সাংবাদিকের একটি প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফর করছেন। গত ২৩ নভেম্বর একই ফ্লাইটে ইসলামাবাদে পৌঁছালে বাংলাদেশ দলকে লাল গালিচা সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। এই সফরকে দুই দেশের সম্পর্কের নতুন প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ইসলামাবাদ।

সফরের প্রথম দিনেই স্পিকার হাফিজউদ্দিন আহমদ কাকুল মিলিটারি একাডেমি পরিদর্শন করেন, যেখানে তিনি পাকিস্তান আমলে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। পুরোনো স্মৃতিবিজড়িত এই ক্যাম্পাসে তিনি সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। মঙ্গলবার সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারসহ দেশটির মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধিদল পাকিস্তানের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আধুনিক কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। তারা তথ্য মন্ত্রণালয়ের অধীন এক্সটার্নাল পাবলিসিটি উইং পরিদর্শন করেন। সেখানে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের ভাবমূর্তি তুলে ধরা, অপপ্রচার মোকাবিলা এবং ‘ইসলামাবাদ টকস’ আয়োজনের কৌশল সম্পর্কে তাদের ব্রিফ করা হয়। এরপর এনডিএমএ-এর কন্ট্রোলরুমে দুর্যোগ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার সরজমিনে দেখেন সাংবাদিকেরা।

প্রতিনিধিদলটি পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের ডিজিটাল ল্যাবও পরিদর্শন করে। মন্ত্রী আতাউল্লাহ তারার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফেসবুক ও টিকটিকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পক্ষ থেকে পাকিস্তানবিরোধী যে নেতিবাচক প্রচারণা চালানো হয়, তার জবাব দিতে এই ল্যাব থেকে নিয়মিত ডিজিটাল কনটেন্ট তৈরি করা হয়।

সফরকালে সাংবাদিকরা ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে যান। হাইকমিশনার ইকবাল হোসেন খান সেখানে তাদের স্বাগত জানান এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। উল্লেখ্য, এই ভবনটির ভিত্তিপ্রস্তর ২০০৪ সালে স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৫ সালের অক্টোবরে এর নতুন ভবন উদ্বোধন করা হয়। ইসলামাবাদে পাকিস্তান সরকারের সঙ্গে জমি বিনিময়ের মাধ্যমে এই জায়গাটি বাংলাদেশ পেয়েছে, যার বিপরীতে ঢাকার গুলশানে পাকিস্তানকে হাইকমিশনের জন্য জমি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ব্যাপক তৎপরতা পাকিস্তানের

আপডেট সময় : ০৩:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬