ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লন্ডনে ড্যাফোডিল অ্যালামনাই ইউকে পূনর্মিলনী ২০১৯ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১১:৩৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
  • / 336

লন্ডনের পাম ট্রি ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত ড্যাফোডিল অ্যালামনাই ইউকে পূনর্মিলনী ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিটিশ হাউজ অব লর্ডসের মেম্বার মিস ব্যারোনেস মঞ্জিলা, ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান, অক্সফোর্ড কালচারাল কানেক্টিভের চেয়ারম্যান ডঃ ডোনাল্ড স্লোয়ান, ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর এস. এম জাকারিয়া হক, ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ী ডঃ আজিজুর রহমান এবং ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ অংশগ্রহণকারী এলামনাইবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   ২৪ ফেব্রুয়ারী ২০১৯ লন্ডনের পাম ট্রি ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়ে গেলো ড্যাফোডিল অ্যালামনাই ইউকে পূনর্মিলনী ২০১৯ অনুষ্ঠান। ব্রিটিশ হাউজ অব লর্ডসের মেম্বার ব্যারোনেস মঞ্জিলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড কালচারাল কানেক্টিভের চেয়ারম্যান ডঃ ডোনাল্ড স্লোয়ান, ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর এস. এম জাকারিয়া হক এবং ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ী ডঃ আজিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

যুক্তরাজ্যে বসবাসকারী ড্যাফোডিল পরিবারের প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ হাউজ অব লর্ডসের মেম্বার ব্যারোনেস মঞ্জিলা যুক্তরাজ্যে ড্যাফোডিল পরিবারের প্রাক্তন শিক্ষার্থীদের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বিশ্বব্যাপি ড্যাফোডিলের এই জয়যাত্রা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের উন্নয়নে এর কার্যকর বহিঃপ্রকাশ ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ডঃ মোঃ সবুর খান দেশ ভিত্তিক নন-রেসিডেন্ট ড্যাফোডিল অ্যালামনাই নেটওয়ার্ক গঠন ও সেগুলোর সমন্বয়ে গ্লোবাল নেটওয়ার্ক স্থাপন করে বাংলাদেশের উন্নয়নে তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

উল্লেখ্য ড্যাফোডিল পরিবারের প্রায় ৬০ হাজার প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে নানা পর্যায়ে কর্মরত রয়েছে।

ড্যাফোডিল থেকে পাস করা প্রায় ৫০০ শতাধিক বিদেশী শিক্ষার্থী দেশের বাইরে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানীতে এবং তাদের নিজ নিজ দেশে বিচার বিভাগ, উপাচার্য, মন্ত্রী, প্রতিরক্ষা বিভাগ সহ সরকারের গুরুত্বপূর্ন পদে কর্মরত আছেন। ড্যাফোডিল থেকে পাস করা এলামনাইরা  ‘নন-রেসিডেন্ট ড্যাফোডিল এলামনাই’ এর ব্যানারে বাংলাদেশের ভাকর্মর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে চলছে।

পূরনো দিনের বন্ধ-বান্ধব, শিক্ষক, মেনটর, অভিভাবক, সহকর্মী ও প্রিয়জনদের সম্মিলনে অনুষ্ঠানস্থলে এক আবেগ ঘন পরিবেশ তৈরী হয় । প্রত্যেকে অতীতের স্মৃতি রোমন্থনের মাধ্যেমে শৈশবে ফিরে যায়।  অনুষ্ঠানে সবচেয়ে চোখে পড়ার মত মজার দৃশ্য ছিল বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে সবার ঐক্যবদ্ধ ও ইস্পাত কঠিন শপথ গ্রহণ পর্ব।

এই অনুষ্ঠানের শুরুতে ড্যাফোডিল পরিবারের এলবাম থেকে নেয়া ছবির প্রেজেন্টেশন অনুষ্ঠানটিকে আরো বেশী প্রানবন্ত করে তোলে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লন্ডনে ড্যাফোডিল অ্যালামনাই ইউকে পূনর্মিলনী ২০১৯ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯