ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

‘আতিয়া মহলে অভিযানে চালাবে সেনাবাহিনী’

  • আপডেট সময় : ০২:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭
  • / 287
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের শিববাড়ির আতিয়া মহলে থাকা শক্তিশালী বিস্ফোরক ধ্বংস করতে সেখানে ফের অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। আগামীকাল সোমবার সকাল সাড়ে ৮টায় আবারও অভিযানে নামবে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম।

সেখানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করার পরই ভেতরে থাকা দুই জঙ্গির লাশ উদ্ধার করবে সেনাবাহিনী।

আজ রোববার বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, পুলিশের বোম্ব ডিসপোজাল টিম ঢাকা থেকে জালালাবাদ সেনানিবাসে গিয়েছিল। সেখানে দফায় দফায় বৈঠক শেষে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম আবারও অভিযানে নামবে বলে সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পর পুলিশের ওই টিমটি আবারও ঢাকার ফিরে আসে।

আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের ‘অপারেশন টোয়াইলাইট’ শেষ হয়েছে গত ২৮ মার্চ মঙ্গলবার। কিন্তু ভেতরে প্রচুর বিস্ফোরক থাকায় এখনো উদ্ধার করা হয়নি দুই জঙ্গির লাশ। সেনাবাহিনীর অভিযানে ঝাঁঝরা হওয়া আতিয়া মহলের ভেতর থেকে এখন বের হচ্ছে লাশের গন্ধ।

গত ২৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার বিষয়টি টের পেয়ে আতিয়া মহলের চারদিকে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ২৫ মার্চ শনিবার সকাল থেকে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালিত হয়। সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে উদ্ধার করা হয় ওই ভবনে অবরুদ্ধ থাকা ৭৮ জনকে। ওইদিন রাতে আতিয়া মহলের অদূরে এক ঘণ্টার ব্যবধানে দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত এবং আহত হন অর্ধশত। ২৮ মার্চ সন্ধ্যায় শেষ হয় ‘অপারেশন টোয়াইলাইট’। অভিযানে নিহত চার জঙ্গির মধ্যে এখনো ভেতরে পড়ে আছে দুই জঙ্গির লাশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘আতিয়া মহলে অভিযানে চালাবে সেনাবাহিনী’

আপডেট সময় : ০২:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭