ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ঢাকা আইনজীবী সমিতিতে বিএনপিপন্থিদের বিপুল জয়

  • আপডেট সময় : ১০:৪২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 312
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের জয় হয়েছে।

২০১৭-১৮ মেয়াদে কার্যকরী পরিষদের ২৭টি পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২১টি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের সমর্থিত নীল প্যানেল। আর ৬টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের সমর্থিত সাদা প্যানেল।

বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে শুক্রবার শেষরাতের দিকে ফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আব্দুল মান্নান। নীল প্যানেল ২১টির মধ্যে ৯টি সম্পাদকীয় ও ১২টি সদস্য পদ পেয়েছে। সাদা প্যানেল ৩টি সম্পাদকীয় ও ৩টি সদস্য পদ পেয়েছে।

গতবার ২০১৬-১৭ মেয়াদের নির্বাচনে সাদা প্যানেল ২৭টি পদের মধ্যে ২১টি পায়। আর নীল প্যানেল পায় ৬টি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা আইনজীবী সমিতিতে বিএনপিপন্থিদের বিপুল জয়

আপডেট সময় : ১০:৪২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭