ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ফিনল্যান্ড প্রতিনিধিদল ও ড্যাফোডিল পরিবারের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০১:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
  • / 162

কৌশলগত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ড্যাফোডিল পরিবার ও ফিনল্যান্ডের প্রতিনিধি দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে ফিনল্যান্ডের প্রতিনিধি দলের পক্ষে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিট ফর এশিয়ার প্রকল্প সহকারী নিনা কারকি, ফিন পার্টনারশিপের প্রোগ্রাম ডিরেক্টর বিরজিৎ নিভালা ও ফিন পার্টনারশিপের প্রোগ্রাম অফিসার প্যাট্রিক ব্রেডবাকা এবং ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিডিয়া ডেস্ক

কৌশলগত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ড্যাফোডিল পরিবার ও ফিনল্যান্ডের প্রতিনিধি দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক এক আলোচনা সভা আজ সোমবার (১৮ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ফিনল্যান্ডের প্রতিনিধি দলের পক্ষে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিট ফর এশিয়ার প্রকল্প সহকারী নিনা কারকি, ফিন পার্টনারশিপের প্রোগ্রাম ডিরেক্টর বিরজিৎ নিভালা ও ফিন পার্টনারশিপের প্রোগ্রাম অফিসার প্যাট্রিক ব্রেডবাকা উপস্থিত ছিলেন। অপরদিকে ড্যাফোডিল পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, রেজিস্ট্রার অধ্যাপক প্রকৌশলী এ কে এম ফজলুল হক এবং ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুজ্জামান, বাংলাদেশ ফিনল্যান্ড চেম্বার অব কমার্স এন্ড ইনডাস্ট্রিজের পরিচালক ইকবাল শরীফসহ বিভিন্ন অনুষদের ডিন ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিরজিৎ নিভালা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ। এই দেশের মানুষগুলোর মনও সুন্দর এবং তারা অত্যন্ত পরিশ্রমী। তাদের পরিশ্রমের কারণে বাংলাদেশের অর্থনীতি খুব দ্রুত বিকশিত হচ্ছে। এসময় তিনি আশা প্রকাশ করে বলেন যে, ফিনল্যান্ডের প্রচুর সুযোগ রয়েছে এখানে বিনিয়োগ করার।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্মকা-ে মুগ্ধতা প্রকাশ করে বিরজিৎ নিভালা বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অত্যন্ত ভালো কাজ করছে, বিশেষ করে উদ্যোক্তা উন্নয়ন, তথ্য-প্রযুক্তি এবং খাদ্য ও পুষ্টি সেক্টরে অত্যন্ত প্রশংসনীয় অবদান রাখছে। এ সময় তিনি ড্যাফোডিল পরিবারকে ধন্যবাদ জানান এবং অদূর ভবিষ্যতে ড্যাফোডিলের সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এর বিপুল পরিমাণ জনসংখ্যা। বাংলাদেশ মোটেও দরিদ্র দেশ নয় বরং এর ব্যবস্থাপনা পদ্ধতি দরিদ্র। এখানে প্রয়োজন ফিনল্যান্ডের মতো দক্ষ ব্যবস্থাপক। এ সময় তিনি ফিনল্যান্ডকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান।

আলোচনা সভায় ড্যাফোডিল পরিবার সম্পর্কে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন রিসার্চ ও আইকিউএসির ডেপুটি ডিরেক্টর নাফিস ইমতিয়াজ। একইসঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি ভিডিও চিত্রও উপস্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিনল্যান্ড প্রতিনিধিদল ও ড্যাফোডিল পরিবারের মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯