ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

ব্লগার রাজিব হত্যা : মূল পরিকল্পনাকারী রানা গ্রেফতার

  • আপডেট সময় : ১১:৩৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 415
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্লগার রাজিব হায়দার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল আজাদ রানাসহ সহযোগী আশরাফকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

সোমবার বেলা ২টার দিকে উত্তরা এলাকা থেকে কাউন্টার টেরোরিজমের একটি দল তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহযোগীসহ রেদোয়ানুল আজাদ রানাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে পল্লবী থানা এলাকায় ব্লগার রাজিব হায়দারকে হত্যা করে জঙ্গিরা। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল রেদোয়ানুল আজাদ রানা। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালত আজাদকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্লগার রাজিব হত্যা : মূল পরিকল্পনাকারী রানা গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭