ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‘ছায়ানীড়’ থেকে ১৫ গ্রেনেড ২০০ লিটার বিস্ফোরক উদ্ধার

  • আপডেট সময় : ০১:০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা ‘ছায়ানীড়’ থেকে ১৫টি গ্রেনেড এবং ২০০ লিটার বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

শনিবার সীতাকুণ্ড পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির প্রেমতলা ‘ছায়ানীড়’ ভবন থেকে এগুলো উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, শনিবার দুপুরে জঙ্গিদের ভাড়া নেয়া বাসার তিনটি কক্ষের মধ্যে একটি কক্ষে তল্লাশি চালানো হয়।

এ সময় ১৫টি গ্রেনেড এবং পাঁচ ড্রাম হাইড্রোজেন ফারঅক্সাইড অক্সিজেন (বোমা তৈরির কাঁচামাল) পাওয়া যায়। প্রতি ড্রামে ৪০ লিটার করে হাইড্রোজেন ফারঅক্সাইড অক্সিজেন রয়েছে। পাশাপাশি সেখানে ৪০ লিটার অ্যাসিডও পাওয়া গেছে।

ওই বাসার অপর দুটি কক্ষের ধ্বংসস্তুপের নিচে আর কোনো বোমা কিংবা বিস্ফোরক আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার নুরে আলম।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোর থেকে সীতাকুণ্ডের দুই জঙ্গি আস্তানায় ‘অপারেশন অ্যাসল্ট-১৬’ অভিযানে আত্মঘাতী বোমায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ছায়ানীড়’ থেকে ১৫ গ্রেনেড ২০০ লিটার বিস্ফোরক উদ্ধার

আপডেট সময় : ০১:০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭