ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মাসহ ২ জনকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : ১০:২১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 283
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের মধুপুরে মা ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছে নেশাগ্রস্ত এক যুবক।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার আউসনারা ইউনিয়নের হলুদিয়া কৈয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা মিনারা খাতুন (৪৮) ও প্রতিবেশী আকবর আলী (৫০)।

খবর পেয়ে পুলিশ নেশাগ্রস্ত যুবক মিরাজ (২৬), বাবা মোহাম্মদ আলী (৫৫) ও বড় ভাই আল-আমিনকে (৩৩) আটক করেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নেশা করায় মিরাজ কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে। সকালে মাকে দা দিয়ে কোপাতে থাকে। মায়ের আর্তচিৎকারে প্রতিবেশী সাবিদ আলীর ছেলে আকবর আলী ঘটনাস্থলে এলে মিরাজ তারও মাথায় এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, এলাকাবাসী মিরাজকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মিরাজ, তার বাবা ও বড় ভাইকে আটক করে থানা নিয়ে আসে।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাসহ ২ জনকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১০:২১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭