ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ডিআইআইটি’তে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

  • আপডেট সময় : ০৮:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
  • / 530
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ প্রতিবেদক

“পরিচ্ছন্ন পরিবেশ, বিশুদ্ধ মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি ’তে (ডিআইআইটি) ‘ক্লিন ডিআইআইটি’ নামক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

আজ (০১ ডিসেম্বর, ২০১৯) বেলা ১০টায় শিক্ষা প্রতিষ্ঠানটির অঙ্গ সংগঠন হেল্পিং বার্ডস অফ ডিআইআইটি এবং সকল শিক্ষার্থীদের উদ্যোগে এই সামাজিক সচেতনতা কার্যক্রমটির উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্সটিটিউট অফ আইটি-এর অধ্যক্ষ মো. শাখাওয়াত হোসেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির সকল ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

ডিআইআইটি'তে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার প্রতি সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধ জন্মানোর প্রচেষ্টায় এমন উদ্যোগ নেয়ে হয়েছে বলে জানান আয়োজকরা।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শাখাওয়াত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,” পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সে ঈমান রক্ষার্থে শুধুমাত্র নিজের প্রতি যত্নবান নয়, তোমাদের আশেপাশের পরিবেশের প্রতি বিশেষ যত্নবান হওয়া আবশ্যক।

পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক এই কার্যক্রম নিয়ে তিনি আরো বলেন, তোমরা যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ো না, নিজ সচেতনতার পাশাপাশি অন্যকেও সচেতনতা বৃদ্ধির জন্য প্রলুব্ধ করা এটি একটি প্রকৃত শিক্ষার্থীর পরিচয়।

উদ্বোধন ঘোষনার পর একটি পরিষ্কার-পরিচ্ছন্ন সচেতনতা র‌্যালি ডিআইআইটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে কলাবাগান-পান্থপথ হয়ে পূর্বের অবস্থানে ফিরে এসে শেষ হয়।

এরপর ডিআইআইটির শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযানে নেমে যার যার অবস্থান থেকে প্রিয় ক্যাম্পাসের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানা যায়।

বিডিসংবাদ/সামি

নিউজটি শেয়ার করুন

ডিআইআইটি’তে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : ০৮:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯