ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

কাল থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  • আপডেট সময় : ১২:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
  • / 197
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

মরণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে কাল মঙ্গলবার আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য জানিয়েছেন। বিকেলে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলেও জানান তিনি।

এছাড়া ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রোববার (১৫ মার্চ) শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

তিনি বলেন, স্কুল বন্ধ হবে কি, হবে না সেটাও একটা ব্যাখ্যা থাকতে হবে। তবে আমাদের এখানে তো স্থানীয় পর্যায়ে কোনো সংক্রমণ নেই। বিদেশ থেকে সংক্রমণ নিয়ে আসা আমরা বন্ধ করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, যদি কখনো স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ছে দেখা যায়, সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হলে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাল থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আপডেট সময় : ১২:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০