ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মেহেরপুরে কথিত বন্দুকযুদ্ধে ৪ ‘সন্ত্রাসী’ নিহত

  • আপডেট সময় : ০১:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • / 252
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হল একই উপজেলার সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), রমেশ (২৪), সোহাগ (২৭) ও কানন (২৫)। এ ঘটনায় আহত হয়েছে সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ ৬ পুলিশ সদস্য। নিহতরা সোনপুর গ্রামে জোড়া খুন হত্যা মামলার আসামি বলে ধারনা করছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সোমবার রাত আড়াইটার দিকে কিছু সন্ত্রাসীকে ধাওয়া করে পুলিশের একটি দল। নুরপুর মোড়ে পৌঁছালে পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় উভয়ের মধ্যে গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৪ সন্ত্রাসী।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসান হাবীব সহ ৬ পুলিশ সদস্য আহত হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতরা সোনাপুর গ্রামের মজিদ ও আসাদুল হত্যার সঙ্গে জড়িত বলে ধারনা করছে পুলিশ। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু জানান, রাত পৌনে ৪ টার দিকে গুলিবিদ্ধ ৪ জনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেহেরপুরে কথিত বন্দুকযুদ্ধে ৪ ‘সন্ত্রাসী’ নিহত

আপডেট সময় : ০১:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭