ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

করোনার কারণে অনলাইনে ক্লাস নিচ্ছে ড্যাফোডিল

  • আপডেট সময় : ০৩:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
  • / 159

ধানমন্ডি ক্যাম্পাসে অনলাইন ক্লাস নিচ্ছেন মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেনোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. শেখ মোঃ আলায়ার।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্কঃ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনাকে শ্রদ্ধা জানিয়ে অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনা করছে ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমী, ড্যাফোডিল ইন্সটিটিউট অফ আইটিসহ ড্যাফোডিল পরিবারের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান।

ইতিমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন প্রদানের জন্য ‘গুগল ক্লাসরুম’, কুইজের জন্য ‘কাহুত ডটকম’ এবং লাইভ ক্লাসের জন্য ‘গুগল মিট’ প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে ক্লাস পরিচালনা শুরু করেছেন।

গত সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার দফতর থেকে শিক্ষার্থীদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক, করোনা ভাইরাসের বিস্তাররোধে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সরেজমিন শিক্ষাকার্যক্রম বন্ধ থাকবে, তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। শিক্ষার্থীদেরকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে এবং অনলাইনে উপস্থিতি নিশ্চিত করতে পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সকল কুইজ, অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনও পূর্ব নির্ধারিত ক্লাস রুটিন অনুযায়ী পরিচালিত হবে। এ ব্যাপারে শিক্ষার্থীদেরকে তাদের কোর্স শিক্ষকের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখতে নির্দেশনা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

উল্লেখ্য, দেশের একমাত্র ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর আগেও হরতালের সময় বা অন্যকারণে বিশ্ববিদ্যালয় বন্ধের সময় অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষাকার্যক্রম পরিচালনা করেছে।

বিডিসংবাদ/সামি

নিউজটি শেয়ার করুন

করোনার কারণে অনলাইনে ক্লাস নিচ্ছে ড্যাফোডিল

আপডেট সময় : ০৩:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০