ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

সাংবাদিকদের দেয়া হবে “খন্দকার আবু তালহা স্মৃতি সাহসীকতা পুরস্কার”

  • আপডেট সময় : ১০:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
  • / 312

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে ‘খন্দকার আবু তালহা স্মৃতি সাহসিকতা পুরস্কার’ শীর্ষক “মিট দ্যা প্রেস” এ বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার । পাশে রয়েছেন ও প্রয়াত তালহার বাবা আবু রিয়াজ মোঃ নূরুদ্দিন খন্দকার ( বা থেকে দ্বিতীয়)।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সাংবাদিকদের চ্যালেঞ্জিং ও সাহসিকতাপূর্ণ সাংবাদিকতায় (প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক) উৎসাহিত ও অনুপ্রাণিত করতে খন্দকার আবু তালহা মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ যৌথভাবে এ বছর থেকে প্রবর্তন করতে যাচ্ছে ‘খন্দকার আবু তালহা স্মৃতি সাহসিকতা পুরস্কার’।

আজ বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার, খন্দকার আবু তালহা স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রয়াত তালহার বাবা আবু রিয়াজ মোঃ নূরুদ্দিন খন্দকার, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাফেয়ার্স এর পরিচালক, সৈয়দ মিজানুর রহমান রাজু, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান সেলিম আহমেদ এবং ঊর্ধ্বতন সহকারি পরিচালক জনসংযোগ বিভাগের মোঃ আনোয়ার হাবিব কাজল।

সংবাদ সম্মেলনে জানানো হয় , এখন থেকে প্রতি বছর চ্যালেঞ্জিং ও সাহসিকতাপূর্ণ সাংবাদিকতার (প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক) স্বীকৃতি স্বরুপ একজন সাংবাদিককে ‘খন্দকার আবু তালহা স্মৃতি সাহসীকতা পুরস্কার’ প্রদান করা হবে যার আর্থিক মূল্য হবে নগদ ৫০ হাজার টাকা এবং সাথে সার্টিফিকেট ও ক্রেস্ট।
আগ্রহী সাংবাদিকগণ ই-মেইলে অথবা সরাসরি হার্ড কপি বা সফট কপি জমা দিয়ে এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। ই- মেইল ঠিকানা rashedul.jmc@diu.edu.bd. এবং বিষয় হবেঃ ‘Khondoker Abu Talha Memorial Courage Award’ । আর হার্ড কপি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে (পঞ্চম তলা, ৪/২, সোবহানবাগ, মিরপুর রোড, ধানমন্ডি , ঢাকা) সরাসরি জমা দেয়া যাবে দেশ বরেণ্য বিশেষজ্ঞ জুরি বোর্ডের রায়ে সেরা মনোনীত সাংবাদিককে এ পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য ২০১৭ সালের ৮ অক্টোবর রাজধানীর টীকাটূলীর বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে কে এম দাস লেণে ছিনতাইকারীদেও হাত থেকে এক স্কুল শিক্ষিকাকে বাচাঁতে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে প্রকাশ্য দিবালোকে নিহত হন খন্দকার আবু তালহা। তার এ বীরোচিত আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই খন্দকার আবু তালহা মেমোরিয়াল ফাউন্ডেশন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ যৌথভাবে এ বছর থেকে এ পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকদের দেয়া হবে “খন্দকার আবু তালহা স্মৃতি সাহসীকতা পুরস্কার”

আপডেট সময় : ১০:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯