ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

শুরু হচ্ছে ‘ড্যাফোডিল আইইউমুন কনফারেন্স-২০২০’

  • আপডেট সময় : ০৫:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
  • / 205

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (ডিআইইউমুনা) আয়োজনে ‘ডিআইউমুন কনফারেন্স-২০২০’ এর বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। পাশে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, উর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মাহামুদুল হাসান ও ডিআইইউমুনা’র আহ্বায়ক রাফি আল মাহমুদ, প্রমুখ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (ডিআইইউমুনা) আয়োজনে আগামী ২ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী (২-৫ জানুয়ারি) ‘ডিআইউমুন কনফারেন্স-২০২০’।

‘যুব অংশগ্রহণ-২০৩০ এর মাধ্যমে সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ’ শ্লোগানকে প্রতিপাদ্য করে শুরু হতে যাওয়া এ সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩৫০জন শিক্ষার্থী অংশ নেবেন। সম্মেলনের সহযোগী অংশীদার হিসেবে রয়েছে ইউনাইটেড নেশনস বাংলাদেশ এবং নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইউনাইটেড নেশনস সেন্টার, ঢাকা। অর্গানাইজিং পার্টনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ। আর মিডিয়া পার্টনার হিসেববে রয়েছে ‘ইনডিপেন্ডেন্ট টেলিভিশন’ এবং ‘দি ফিন্যানসিয়াল এক্সপ্রেস’।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ড. মোঃ মাহামুদুল হাসান, ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক এবং ডিআইইউ মডেল ইউএন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রাফি আল মাহমুদ এবং সভাপতি তাহমিদ ফাহিম প্রমুখ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, ৪ দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হবে জাতিসংঘের ছায়া অধিবেশনের আদলে। এখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করবেন, যেভাবে জাতিসংঘের সত্যিকার অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা নিজ নিজ দেশের প্রতিনিধত্ব করেন। এই অধিবেশন হবে দেশের সবচেয়ে বড় আবাসিক মডেল ইউএন কনফারেন্স।

নিউজটি শেয়ার করুন

শুরু হচ্ছে ‘ড্যাফোডিল আইইউমুন কনফারেন্স-২০২০’

আপডেট সময় : ০৫:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯