ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে ডাচ বাংলা’র এটিএম বুথ

  • আপডেট সময় : ১২:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   শিক্ষার্থীদের আর্থিক লেনদেন ও ব্যাংকিং সুবিধার্থে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথ স্থাপন করা হয়েছে।

গতকাল শনিবার (২ ফেব্রুয়ারি) ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবুল কাশেম মোহাম্মদ শিরিন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদার যৌথভাবে বুথটি উদ্বোধন করেন।

এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী একেএম ফজলুল হক, স্থায়ী ক্যাম্পাসের ডিন অধ্যাপক মোস্তফা কামাল, পরিচালক (অর্থ ও হিসাব) মোমিনুল হক মজুমদার, ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ টেকনোলজি অফিসার মো. আবুল কাশেম খান, এডিসি বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মশিউর রহমান, ডাচ বাংলা ব্যাংকের আশুলিয়া বাজার শাখার ব্যবস্থাপক ও সহকারী ভাইস প্রেসিডেন্ট গাজী শহিদুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আবুল কাশেম মো. শিরিন বলেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থী পড়ালেখা করেন। নানা প্রয়োজনে তাদেরকে আর্থিক লেনদেন করতে হয়। কিন্তু এখানে অর্থ উত্তোলনের জন্য কোনো এটিএম বুথ ছিল না। এখন এই ফাস্ট ট্র্যাকে বুথটি স্থাপনের ফলে এই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সরাসরি উপকৃত হবেন।

বুথটি দিনরাত ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থীরা যেকোনো সময় এটি ব্যবহার করতে পারবেন বলে তিনি অভিমত জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে ডাচ বাংলা’র এটিএম বুথ

আপডেট সময় : ১২:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯