ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

শিক্ষার্থী ও অভিভাবকের হাতে জীবনবীমার অর্থ হস্তান্তর করল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময় : ০৯:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
  • / 193

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. নাঈম উদ্দিনকে তার মায়ের (অভিভাবক) মৃত্যুর জন্য অভিভাবকবীমার আওতায় মৃত্যুদাবির চেক তুলে দিচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, কোষাধ্যক্ষ মমিনুল হক মজুমদার, রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী একেএম ফজলুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) হামিদুল হক খান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্কঃ

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহযোগিতায় গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) দুই জন শিক্ষার্থী ও দুই জন অভিভাবকের হাতে জীবনবীমার অর্থ হস্তান্তর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সংশ্লিষ্টদের হাতে এসব চেক তুলে দেন।

চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার, কোষাধ্যক্ষ মমিনুল হক মজুমদার, রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী একেএম ফজলুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) হামিদুল হক খান, স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া, উর্ধ্বতন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. সৈয়দ হাসান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাদিকুর রহমান প্রমুখ।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. নাঈম উদ্দিনকে তার মায়ের মৃত্যুর জন্য এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাজিয়াত সাহাবা শিরোমনিকে তার বাবার মৃত্যুর জন্য অভিভাবকবীমার আওতায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়। অপরদিকে ফার্মেসি বিভাগের নিহত শিক্ষার্থী মো নাজিমুদ্দিনের বাবা মো. আবদুল ওয়াহিদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নিহত শিক্ষার্থী শাহাদাত হোসেন সানির বাবা মো. আব্দুর রহিমের হাতে শিক্ষার্থীবীমার আওতায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবক জীবনবীমার আওতাভূক্ত।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থী ও অভিভাবকের হাতে জীবনবীমার অর্থ হস্তান্তর করল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৯:২৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯