ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনেই বিএনপির মঙ্গলবারের সমাবেশ জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতি থেকে বিশ্বজনীন স্মৃতির অন্বেষণ জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমই প্রধান বাধা: খেলাফত মজলিস ঢাকা ছাড়ার আগে গুলশানে রিকশায় ওটিলিয়া, মুগ্ধ হয়ে ফিরতে চাইলেন বারবার মোরগ পোলাও খাইয়ে সোনার দোকান ফাঁকা: তিন আসামি রিমান্ডে খুলনা কর আপিল বিভাগে ১০টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জয়া আহসানের দার্জিলিংয়ে অবকাশ: কাঞ্চনজঙ্ঘার মুগ্ধতা পদ্মা সেতুর অদূরে ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষ, প্রাণ হারালেন যুবলীগ কর্মী গোপালগঞ্জে সড়ক অবরোধে গাছ-খুঁটি ব্যবহার নিষিদ্ধ করলো আওয়ামী লীগ খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা: শাহজাহানের স্ত্রীর জমিতে ভবন নির্মাণে বাধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘ট্যাক্স ম্যানেজমেন্ট’ বিষয়ে সার্টিফিকেট কোর্স চালু

  • আপডেট সময় : ১০:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
  • / 328

আন্ডার গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘আন্ডারগ্রাজুয়েট সার্টিফিকেট ইন ট্যাক্স ম্যানেজমেন্ট’ কোর্স চালুর লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই) ও দি ফাউন্ডেশন অব চাটার্ড ট্যাক্সেশন অব বাংলাদেশ (এফসিটিবি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বঠক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার ও এফসিটির সভাপতি মোজাফ্ফর আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্কঃ

আন্ডার গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘আন্ডারগ্রাজুয়েট সার্টিফিকেট ইন ট্যাক্স ম্যানেজমেন্ট’ কোর্স চালু করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই) ও দি ফাউন্ডেশন অব চাটার্ড ট্যাক্সেশন অব বাংলাদেশ (এফসিটিবি)। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৯ আগস্ট) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা চুক্তিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার ও এফসিটির সভাপতি মোজাফ্ফর আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, এইচআরডিআইয়ের উপ-পরিচালক এজাজ-উর-রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও এফসিটিবি’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা ড. আব্দুল মান্নান শিকদার, জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কমিশনার ও এফসিটিবি’র উপদেষ্টা মহিদুল ইসলাম, ও এফসিটিবি’র সদস্য জহিরুল ইসলাম, এডভোকেট হারুন অর রশিদ ফরিদ প্রমুখ।

সমঝোতা চুক্তি অনুযায়ী, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। কোর্সের মেয়াদ হবে তিন মাস। আগামী সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠান দুটি মনে করছে এই কোর্সের মাধ্যমে বাংলাদেশে ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস ইত্যাদি সেক্টরের দক্ষ জনবল তৈরি করা সম্ভব হবে। মানুষের মধ্যে ট্যাক্স সচেতনতা বাড়বে। এছাড়া রাজস্ব ও শুল্ক বিভাগে বিপুল সংখ্যক কর্মসংস্থানের মাধ্যমে তরুণ প্রজন্মের বেকারত্ব দূর হবে।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘ট্যাক্স ম্যানেজমেন্ট’ বিষয়ে সার্টিফিকেট কোর্স চালু

আপডেট সময় : ১০:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০