ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

অস্কারে শ্রেষ্ঠ অভিনেতা কেসি অ্যাফ্লেক-অভিনেত্রী এমা স্টোন

  • আপডেট সময় : ০৯:৪৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 361
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৮৯তম অস্কার আসরে সেরা অভিনেতার অস্কার জিতলেন মার্কিন অভিনেতা কেসি অ্যাফ্লেক। আর  সেরা অভিনেত্রীর মুকুটটা নিজের করে নিয়েছেন হলিউড অভিনেত্রী এমা স্টোন। লা লা ল্যান্ড সিনেমায় অভিনয় করে এ পুরস্কার জয় করেছেন এমা।

ম্যানচেস্টার বাই দ্য সি ছবির জন্য এই পুরস্কার জেতেন কেসি অ্যাফ্লেক। শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে আরো ছিলেন রায়ান গসলিং (লা লা ল্যান্ড), অ্যান্ড্রু গারফিল্ড (হ্যাকস রিজ), ভিগো মরটেনসেন (ক্যাপ্টেন ফ্যানটাসটিক), ডেনজেল ওয়াশিংটন (ফেন্সেস)।

তবে সবাইকে পেছনে ফেলে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার ঘরে তোলেন তিনি। পুরস্কার পেয়ে তিনি পুরো টিমকে ধন্যবাদ জানান। সঙ্গে সামনে বসে থাকা ডেনজেল ওয়াশিংটনকে সম্মান জানান তিনি।

এরআগে রবিবার ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন কেসি অ্যাফ্লেক।
অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলে নেয়ার সময় এমা এতটাই উত্তেজিত ছিলেন যে কাঁপা গলায় কথা বলছিলেন। ‘লা লা ল্যান্ড’ সংশ্লিষ্ট সবাই এবং পরিবারকে ধন্যবাদ জানান এমা।

শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে এবার এমা স্টোনের সঙ্গে আরো মনোনয়নে ছিলেন ইসাবেল হুপার্ট (এলে), রুথ নেগা (লাভিং), নাটালি পোর্টম্যান (জ্যাকি), মেরিল স্ট্রিপ (ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্কারে শ্রেষ্ঠ অভিনেতা কেসি অ্যাফ্লেক-অভিনেত্রী এমা স্টোন

আপডেট সময় : ০৯:৪৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭