ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

কৃষকদের পাশে অভিনয়শিল্পী ফারুক-দিলারা

  • আপডেট সময় : ১২:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নিরাপদ সবজি ও প্রাণীজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার দিনব্যাপী, ধামরাই উপজেলার সূতিপাড়া গ্রামে অবস্থিত এসডিআই’র  ফারমার্স ট্রেনিং সেন্টারে (এফটিসি) নিরাপদ সবজি ও মাংস উৎপাদনকারী ধামরাইয়ের আদর্শ কৃষক অর্থাৎ খামারীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কৃষকদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন  মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেত্রী ও শিক্ষক দিলারা জামান, চলচ্চিত্র অভিনেত্রী দিলারা ইয়াসমিন, ফারুকের সহধর্মীনী ফারহানা ফারুক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিআইয়ের চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোঃ আবুল হোসেন। স্বাগত বক্তব্য দেন, এসডিআই এর নির্বাহী পরিচালক, সুস্থ-জীবনের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল হক।

কৃষকদের প্রাকৃতিক উপায়ে বিষমুক্ত নিরাপদ সবজি, প্রাণীজ আমিষ ও অন্যান্য খাদ্য উৎপাদনে উৎসাহিত ও সচেতন করতে এসডিআই কৃষকদের সাথে চিত্রতারকাদের এ মতবিনিময় সভার আয়োজন করে।

কৃষকদেরকে এদেশের গর্ব বলে অভিহিত করে প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক ফারুক বলেন,‘আমাদের ক্ষুধা মেটাতে কৃষকরা আমাদের জন্য খাদ্য উৎপাদন করে। আমারদের কৃষক ভাইয়েরা দেশের মেরুদণ্ড। এদেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন করে আমাদের কৃষাণ-কৃষাণী ভাই বোনেরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বে।’

অনুষ্ঠানে এসডিআই ও সুস্থ-জীবনের যৌথ উদ্যোগে অতি-দরিদ্র শ্রমজীবী আবদুর রশিদকে একটি গরু অনুদান দেওয়া হয়। চিত্রনায়ক ফারুক অন্যান্য তারকাদের উপস্থিতিতে গরুটি রশিদের কাছে হস্তান্তর করেন। এ সময় কৃষকরা হাত তুলে নিরাপদ খাদ্য উৎপাদনের প্রতিশ্রুতি ব্যক্তি করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কৃষকদের পাশে অভিনয়শিল্পী ফারুক-দিলারা

আপডেট সময় : ১২:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭