ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

  • আপডেট সময় : ০১:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্যাসের দাম বৃদ্ধির গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুন থেকে গ্যাসের দ্বিতীয় দফা দাম বৃদ্ধির কার্যকারিতা ৬ মাস স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

গ্যাসের দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সাইফুল আলম।

ভোক্তা সংগঠন ক্যাবের পক্ষে প্রকৌশলী মোবাশ্বের হোসেন ২৭ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদনটি করেন। ওই আবেদনে গ্যাসের দাম বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতার উপর স্থগিতাদেশ চাওয়া হয়। আবেদনে জ্বালানি সচিব ও বিআরসি চেয়ারম্যানকে বিবাদী করা হয়।

গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গৃহস্থালিতে ও গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম দুই ধাপে বাড়ানোর ঘোষণা দেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

আপডেট সময় : ০১:৩৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭