ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ডব্লিউবিএএফ-এর বাংলাদেশি সিনেটর নিয়োগ পেলেন গোলাম মনোয়ার কামাল

  • আপডেট সময় : ০৯:৩৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিডিয়া ডেস্কঃ

ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম (ডব্লিউবিএএফ)-এর বাংলাদেশের সিনেটর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মনোয়ার কামাল। গতকাল ৮ এপ্রিল, ২০১৯ তিনি এ নিয়োগ পান। এ নিয়োগপ্রাপ্তির ফলে গোলাম মনোয়ার কামাল মূলত বৈশ্বিক পুঁজিবাজারে একজন প্রভাবশালী ব্যাক্তি হিসেবে স্বীকৃতি পেলেন। এখন থেকে তিনি ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। পাশাপাশি তিনি বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনে দেশীয় ও আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সঙ্গে উদ্যোক্তা উন্নয়নে কাজ করবেন।

বিশ্বজুড়ে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে স্টার্টআপ ব্যবসায়গুলোকে পুঁজি প্রদানে কাজ করে থাকে ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম। প্রতিষ্ঠানটি বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই, স্টার্টআপসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ক্ষমতায়নে বিশ্বব্যাপী সমন্বয়কের কাজ করা, সমাজের বিভিন্ন স্তরের মানুষ তথা রাজনীতিক, অর্থনীতিবিদদের মধ্যে আন্তসম্পর্ক তৈরি করা, বৈশ্বিক পর্যায়ের আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করা ইত্যাদি কাজ করে থাকে।

এছাড়াও বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়নে আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত চুক্তি সম্পাদন করেছে ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম।

যেসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে ওয়ার্ল্ড বিজনেস অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরামের তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন অব দি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ (আইএফসি), লন্ডন স্টক একচেঞ্জ গ্রুপ (এলএসইজি), ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিস (ডব্লিউএআইপিএ), ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সায়েন্স পার্কস অ্যান্ড এরিয়াস অব ইনোভেশন (আইএএসপি), দ্য ইউরোপিয়ান ট্রেড অ্যাসোসিয়েশন ফর বিজনেস অ্যাঞ্জেলস (ইবিএএন), মিডল ইস্ট বিজনেস অ্যাঞ্জেলস নেটওয়ার্ক (এমবিএএন), দি আফ্রিকান ট্রেড অ্যাসোসিয়েশন ফর বিজনেস অ্যাঞ্জেলস (এবিএএন), জি-২০ গ্লোবাল পার্টনারশিপ ফর ফিন্যান্সিয়াল ইনক্লুশন (জিপিএফআই) ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

ডব্লিউবিএএফ-এর বাংলাদেশি সিনেটর নিয়োগ পেলেন গোলাম মনোয়ার কামাল

আপডেট সময় : ০৯:৩৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯