ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা

  • আপডেট সময় : ০৯:৩৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • / 370
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান শুরু করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। বুধবার সকালে আস্তানায় অভিযানের কথা বুঝতে পেরে জঙ্গিরা বাড়ির ভেতর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ছে। এর বিপরীতে পুলিশ জঙ্গিদের দিকে গুলি ছুড়ছে।

এর আগে মঙ্গলবার গভীর রাতে মৌলভীবাজারে দুটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে রাখে পুলিশ। একটি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়। অপরটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেপুর গ্রামে। উভয় আস্তানাতেই জঙ্গিরা সিলেটের শিববাড়ির আস্তানার মতো শক্ত অবস্থানে রয়েছে বলে জানান পুলিশ সদস্যরা।

মৌলভীবাজার পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, বুধবার সকালে জঙ্গিরা আস্তানার ভেতর থেকে বেশ কয়েকটি গ্রেনেড চার্জ করে, তাতে ধারণা করা হচ্ছে জঙ্গিদের হাতে গোলা-বারুদ রয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান শেষ না হতেই মৌলভীবাজারে এ ঘটনা ঘটল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা

আপডেট সময় : ০৯:৩৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭