ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বি.বাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ কালা জহির নিহত

  • আপডেট সময় : ০৯:১৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭
  • / 289
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহুরুল ইসলাম সরকার ওরফে কালা জহির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার ভোর ৪টার দিকে উপজেলার তৈয়দাবাদ এলাকার হাজীপুর গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়।

পুলিশের দাবি, সহযোগীদের গুলিতেই জহির নিহত হয়েছেন। তার নামে আইনমন্ত্রীর বাড়িতে ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে।

নিহত জহির উপজেলার কামালপুরের বসুমিয়া সরকারের ছেলে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, গতকাল শুক্রবার সকালে ওয়ারেন্টভুক্ত আসামি জহিরকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যে শনিবার ভোরে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ।

এ সময় হাজীপুর গ্রামের মেম্বারের বাড়ির সামনে আগে থেকে ওঁৎ পেতে থাকা জহিরের সহযোগিরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।

এ সময় বেশ কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে পালাতে গিয়ে সহযোগীদের গুলিতে ঘটনাস্থলেই জহিরের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চার রাউন্ড গুলি, ১৬টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এসআই মুনিরসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বি.বাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ কালা জহির নিহত

আপডেট সময় : ০৯:১৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০১৭