ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিলে হানসেও ইউনিভার্সিটির ‘কোরিয়ান পপ সংগীত কনসার্ট’

  • আপডেট সময় : ০৪:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯
  • / 201

সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার হানসেও ইউনিভার্সিটির মিউজিক ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় ‘কোরিয়ান পপ সংগীত কনসার্ট’ পরিবেশন করছেন।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক

সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার হানসেও ইউনিভার্সিটির মিউজিক ডিপার্টমেন্টের ২৮ সদস্যের একটি দল সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন এবং পরিদর্শনকালে গত ২৬ জুন তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় ‘কোরিয়ান পপ সংগীত কনসার্ট’ পরিবেশন করেছেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন শতাধিক শিক্ষার্থী এ সংগীতানুষ্ঠান উপভোগ করেন। কনসার্টে নেতৃত্ব দেন হানসেও ইউনিভার্সিটির সংগীত বিভাগের অধ্যাপক ও শিক্ষার্থীরা। এছাড়াও একটি বিশেষ পরিবেশনা উপস্থাপন করেন কেবিন ক্রু বিভাগের শিক্ষার্থীরা। কনসার্টে কোরিয়ান পপ সংগীতের পাশাপাশি জনপ্রিয় বাংলা ও ইংরেজি গানও পরিবেশন করেন কোরিয়ান শিক্ষার্থীরা। তাদের বাংলা গানের পরিবেশনা বাঙালি শিক্ষার্থীদেরকে মুগ্ধ করে।

কনসার্ট শুরুর আগে হানসেও ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার এবং হানসেও ইউনিভার্সিটির অ্যানিমেশন বিভাগের অধ্যাপক ও প্রেসিডেন্টের চিফ সেক্রেটারি ইয়ুন তায়ে সেউপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। হানসেও ইউনিভার্সিটির প্রতিনিধি দল ড্যাফোডিল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে একটি বৃক্ষরোপন করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিলে হানসেও ইউনিভার্সিটির ‘কোরিয়ান পপ সংগীত কনসার্ট’

আপডেট সময় : ০৪:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯