ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে আনা যাবে না

  • আপডেট সময় : ০৭:৪৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 321
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোন মামলার আসামিকে আর এজলাসে ডান্ডাবেড়ি পরিয়ে উপস্থিত করা যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ৭ ফেব্রুয়ারি বিনা বিচারে কারাগারে থাকা ১০ আসামির জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট। এরপর ২৩ ফেব্রুয়ারি নির্দেশনা অনুযায়ী ১০ আসামিকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে চারজনকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে আনা হয়।

এই চারজনকে ডাণ্ডাবেড়ি পরিয়ে হাজির করার ঘটনায় ডিআইজি প্রিজন্সকে ৯ মার্চ আদালতে তলব করেন হাইকোর্ট।

কিন্তু ৯ মার্চ ডিআইজি প্রিজন্স দেশের বাইরে থাকায় তার পক্ষে আদালতে ব্যাখ্যা দেন ঢাকার সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। ব্যাখ্যায় তিনি বলেন, ডাণ্ডাবেড়ি পরিয়ে আনা চার আসামির সবাই জেএমবির সদস্য। তাই নিরাপত্তার স্বার্থে তাদের ডাণ্ডাবেড়ি পরানো হয়েছিল।

ওই দিন আদালত এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য পুনরায় আজকের দিন ধার্য করেন। একই সঙ্গে ডিআইজি প্রিজন্সকে হাজির হতে বলা হয়।

আজ সকালে চার আসামিকে ডাণ্ডবেড়ি পরানোর ব্যাখ্যার শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হন ডিআইজি প্রিজন্স মো. তৌহিদুল ইসলাম। শুনানি শেষে আদালত ভবিষ্যতে কোনো আসামিকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে না আনার নির্দেশ দেন।

ডাণ্ডাবেড়ি পরানো চার আসামি হলেন- হাবিবুর রহমান ওরফে ইসমাইল, মনিরুজ্জামান ওরফে মুন্না, নাসির উদ্দিন ও গিয়াস উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে আনা যাবে না

আপডেট সময় : ০৭:৪৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭