ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

বাবুল আক্তারের বিরুদ্ধে প্রমাণ পেলেই ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:৪৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 312
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাবুল আক্তারের জড়িত থাকার বিষয়ে আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অপরাধী সরকারি চাকরিজীবী কিংবা পুলিশ যেই হোক অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

২০১৬ সালের ৫ জুন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার বিষয়ে সম্প্রতি বাবুল আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেছে তার কথিত বান্ধবীর শ্বশুরবাড়ির পরিবার। তবে পুলিশ বলছে, তদন্তের এ পর্যায়ে হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পদ্মা সেতুর বিষয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবুল আক্তারের বিরুদ্ধে প্রমাণ পেলেই ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭