ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

হোসনি দালানে হামলা : ১০ জেএমবির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

  • আপডেট সময় : ০৭:৩১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 253
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ১০ সদস্যের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা চার্জশিটটি গ্রহণ করেন। পরে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য ৬ মার্চ দিন ধার্য করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, হোসনি দালানে বোমা হামলার ঘটনায় মামলায় ১০ জেএমবির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

২০১৫ সালের ২৩ অক্টোবর তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে জেএমবির সদস্যরা হোসনি দালানে গ্রেনেট হামলা চালায়। এতে দুইজন নিহত ও শতাধিক আহত হন। ওই ঘটনায় চকবাজার থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

মামলার আসামিরা হলেন- কবির হোসেন, মাসুদ রানা, হাফেজ আহসান উল্লাহ মাসুদ, আবু সাঈদ সোলেমান, শাহ জালাল, ওমর ফারুক, চাঁন মিয়া, রুবেল, আরমান ও জাহিদ হাসান।

২০১৬ সালের ১৮ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শফিউদ্দিন ১০ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটের সবাই জেএমবির সদস্য বলে উল্লেখ্য করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হোসনি দালানে হামলা : ১০ জেএমবির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

আপডেট সময় : ০৭:৩১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭