ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুনিরুল মওলা

  • আপডেট সময় : ০৭:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ মুনিরুল মওলা। ১ জানুয়ারি ২০২১ থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি একই ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর পদে কর্মরত ছিলেন।

বহুমুখী প্রতিভার অধিকারী মুহাম্মদ মুনিরুল মওলা ইসলামী ব্যাংকের কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং, ইনভেস্টমেন্ট (ক্রেডিট) কমিটি, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এবং রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং এবং রিটেইল ইনভেস্টমেন্ট উইংপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ দক্ষ ও পেশাদার এই ব্যাংকার কর্মজীবনে ব্যাংকের বিভিন্ন শাখা ও জোনপ্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন উইং ও ডিভিশনপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশ-বিদেশে শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত মুহাম্মদ মুনিরুল মওলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ-এর ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট।

সম্প্রতি তিনি নেদারল্যান্ডভিত্তিক ফ্যাক্টরস চেইন ইন্টারন্যাশনাল (এফসিআই) এর ‘ডমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং’ শীর্ষক সম্মানজনক সার্টিফিকেট অর্জন করেছেন।

তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত বিভিন্ন প্রতিষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। তিনি ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ে ট্রেইনিং ও সেমিনারে অংশ নিতে থাইল্যান্ড, বাহরাইন, ইতালি, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, মরক্কো, ইন্দোনেশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ সফর করেন।

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের নতুন ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুনিরুল মওলা

আপডেট সময় : ০৭:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০