ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

নৌমন্ত্রীর অপসারণ চেয়ে স্মারকলিপি

  • আপডেট সময় : ১১:০০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • / 302
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে চলমান পরিবহন ধর্মঘটে সমর্থন দেওয়ার কারণে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানকে মন্ত্রীপদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে ডাকযোগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি স্মারকলিপি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

তিনি অভিযোগ করে বলেন, নৌমন্ত্রী মন্ত্রী হয়েও এরকম একটি অবৈধ ধর্মঘটে সমর্থন দিয়েছেন এবং ধর্মঘটকে প্রভাবিত করেছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রসঙ্গ টেনে আইনজীবী বলেন, শাজাহান খানের বাসায়ই এই ধর্মঘট নিয়ে বৈঠক হয়েছে। মন্ত্রিপরিষদে থাকা অবস্থায় এ রকম একটি অবৈধ ধর্মঘটে সমর্থন দেওয়া সংবিধান পরিপন্থী বলে জানান ইউনুছ আলী আকন্দ। শুধু তাই নয়, মন্ত্রী হিসেবে তিনি যে শপথ নিয়েছেন, এটি তারও পরিপন্থি। তাই নৌমন্ত্রীকে মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য স্মারকলিপি দেওয়া হয়েছে।

সুপ্রিমকোর্টের এই আইনজীবী জানিয়েছেন, স্মারকলিপি গৃহীত হলে প্রথমে প্রধানমন্ত্রী নৌমন্ত্রীকে পদত্যাগ করার জন্য বলবেন। যদি মন্ত্রী এতে পদত্যাগ না করেন, তবে এরপর প্রধানমন্ত্রী ওই মন্ত্রীকে অপসারণের জন্য রাষ্ট্রপতিকে বলতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নৌমন্ত্রীর অপসারণ চেয়ে স্মারকলিপি

আপডেট সময় : ১১:০০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭