ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে খুশি করতে তথ্যমন্ত্রীর ‘মোসায়েবীপনা’: রিজভী

  • আপডেট সময় : ০১:০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলা নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেয়া বক্তব্যকে ‘মোসায়েবীপনা’ বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে তিন লাফ দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরো বাড়িয়ে বলছেন যে, খালেদা জিয়ার শাস্তি হবেই। জনশ্রুতি আছে, বিভিন্ন জায়গায় কথা আছে, কাজী আরেফ আহমেদ (জাসদ নেতা) হত্যাকাণ্ডের সঙ্গে আপনি (ইনু) জড়িত, এটা মানুষ ভুলে যায়নি। এটিকে স্মরণ রেখে কথা বলবেন তথ্যমন্ত্রী সাহেব। আপনি অনেকবার আজে-বাজে কথা বলেছেন শুধুমাত্র মন্ত্রিত্ব বজায় রাখার জন্য, প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। এই খুশি করে যারা চলে তারা কিন্তু টিকতে পারে না, টিকে না।’

সরকারের উদ্দেশে রিজভী বলেন, আপনারা অত্যাচার-নিপীড়ন করে একটা অন্ধকারের নিস্তব্ধতা তৈরি করে ভাবছেন আর বোধহয় কেউ প্রতিবাদ করবে না, আওয়াজ তুলবে না। আপনারা দুঃশাসন চালিয়ে যাবেন-এটা যদি ভেবে থাকেন তাহলে সুখস্বপ্নে বিভোর হয়ে আছেন। একদিন হুর হুর করে সেই সুখস্বপ্ন ভেঙে যাবে।

বিচারাধীন বিষয়ে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী ‘আদালতকে প্রভাবিত করছেন’ এমন অভিযোগ করে রিজভী বলেন, আদালতের কী রায় দিলো না দিলো সেটা আদালতের বিষয়। সেটা বিচারিক প্রক্রিয়ার বিষয়। কিন্তু রায়ের একটি আগাম আভাষ দিচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি আদালতকে প্রভাবিত করছেন এবং তার কথাই আদালত কাজ করবে- এটাই সুস্পষ্ট। কিন্তু এই ১৬ কোটির দেশের এটি সম্ভব নয়।

জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে চন্দন রহমানের লেখা ‘খোঁচা’ ছড়ার বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা সভা হয়। ৯৫ পৃষ্ঠার গ্রন্থের প্রকাশক লাবনী প্রকাশনী।

প্রকাশক কার্টুনিস্ট ইকবাল হোসেন সানুর সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুল আউয়াল খান, অধ্যক্ষ বাহারউদ্দিন বাহার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের জুয়েল, ছড়াকার চন্দন রহমান প্রমুখ বক্ততৃা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীকে খুশি করতে তথ্যমন্ত্রীর ‘মোসায়েবীপনা’: রিজভী

আপডেট সময় : ০১:০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭