ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

এবার করণের হাতে সুশান্ত-জ্যাকুলিন

  • আপডেট সময় : ০৯:৪৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 257
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে নির্মাণ করা হচ্ছে বিশ্বালোচিত ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’র আঙ্গিকে নতুন সিনেমা। আর এটা নিয়ে আসছেন নির্মাতা-প্রযোজক করণ জোহর। জুটি বাঁধছেন সুশান্ত সিং রাজপুত ও জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবির নাম ‘ড্রাইভ’। পরিচালনায় তরুণ মানসুখানি।

করণের ‘কাছের লোক’ হওয়ার সুবাদে এই বিগ বাজেট প্রজেক্টের দায়িত্ব তরুণকে দিয়েছেন করণ। অন্যদিকে, জ্যাকলিনও করণের সুনজরে প্রবেশ করতে সক্ষম হয়েছেন।

একসঙ্গে রিয়েলিটি শোয়ের বিচারে ছিলেন তারা। সম্প্রতি ‘কফি উইথ করণ’এ জ্যাকলিনকে প্রথমবার আমন্ত্রণ করেন করণ। অন্যদিকে গত বছর ‘এম এস ধোনি: দি আনটোল্ড স্টোরি’র মতো সুপারহিট দেওয়ার পর সুশান্ত এখন হিট-লিস্টে।

ভারতীয় মিডিয়ায় বলা হচ্ছে, পুরাদস্তুর অ্যাকশন সিরিজের পরিকল্পনা করেছেন করণ। যে ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘ড্রাইভ’। বলিউডে ‘ধুম’ ছাড়া তেমন কোনও অ্যাকশন থ্রিলার জমেনি এখন পর্যন্ত। রোমান্টিক ড্রামার পর এবার কি সেই পথে হাঁটতে চাইছেন করণ।

সুশান্ত আর জ্যাকুলিন, দু’জনের অ্যাকশন-কেমিস্ট্রি দেখার জন্য দর্শক যে উন্মুখ হয়ে থাকবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। নতুন খবর হলো ‘ড্রাইভ’এর শুটিং শুরু হয়েছে সম্প্রতি। ইন্ডিয়া ডটকম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার করণের হাতে সুশান্ত-জ্যাকুলিন

আপডেট সময় : ০৯:৪৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭