ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন জঙ্গি রিপন

  • আপডেট সময় : ০৯:১৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭
  • / 460
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নানের সহযোগী দেলোয়ার হোসেন রিপন রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠিকভাবে প্রাণভিক্ষা চেয়েছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রিপন কারা কর্তৃপক্ষের মাধ্যমে লিখিতভাবে প্রাণভিক্ষার আবেদন করেন। মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজের ষষ্ঠদিনে রিপন প্রাণভিক্ষার এ আবেদন করলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন তার কাছে একটি আবেদনপত্র জমা দিয়েছেন। এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এর আগে গত ১৯ মার্চ প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ আসামিদের রিভিউ খারিজ করে মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনের মৃত্যুর ঘটনায় করা এই মামলায় ২০০৮ সালে বিচারিক আদালত আসামিদের মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল হাইকোর্টে জেল আপিল করেন। শুনানি শেষে গত বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন।

এই রায়ের বিরুদ্ধে দুই আসামি আপিল করলে ওই বছরের ৭ ডিসেম্বর আপিল বিভাগ হাইকোর্টের রায়ই বহাল রাখেন। এরপর আসামিরা রিভিউ আবেদন করেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে গেলে হজরত শাহজালাল (রহ.)- এর মাজার জিয়ারত করতে যান। সেখানে দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় প্রধান ফটকের কাছে তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় তিনজন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন জঙ্গি রিপন

আপডেট সময় : ০৯:১৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭