ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

রাজধানীতে জেএমআই গ্রুপের ‘বিশ্ব শান্তি দিবস’ পালিত

  • আপডেট সময় : ০৮:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
  • / 389
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ প্রতিবেদকঃ

রাজধানী ঢাকায় বাংলাদেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের উদ্যোগে ‘বিশ্ব শান্তি দিবস’ উপলক্ষে একটি আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার আহবানে আজ ২১ সেপ্টেম্বর, ২০১৯ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ‘তোফাজ্জল হোসেন মানিক মিয়া’ অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটি একটি আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালি আয়োজন করে প্রতিষ্ঠানটি।

উক্ত আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ” সম্পূর্ণ অরাজনৈতিকভাবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার সুখ শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধ জনমত সৃষ্টির জন্য এই আয়োজন অব্যাহত রেখেছেন।

এ সময় উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক, জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান ও উর্ধ্বতন র্কমর্কতাবৃন্দ।

জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক সভায় বলেন,” প্রতিষ্ঠালগ্ন থেকে জেএমআই গ্রুপ ঐক্যবদ্ধ সচেতনতা সৃষ্টির মাধ্যমে হিংসা-বিদ্বেষ, মারামারি-হানাহানি, যুদ্ধবিগ্রহ এবং অশান্তিমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে দেশবাসীর পাশেই রয়েছে।

অতিথিদের সম্মাননা প্রদান ও সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স শেষে প্রেস ক্লাবের সামনে থেকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিশ্ব শান্তি দিবসের উদ্বোধন ঘোষণা করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি জনাব মো. আব্দুর রাজ্জাক।

পরে একটি র‌্যালি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের সামনে এসে শেষ হয়।

উল্লেখ্য যে – জাপান, কোরিয়া, চীন, তুরস্ক ও যুক্তরাজ্যের জয়েন্ট ভেঞ্চারে প্রতিষ্ঠিত জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানসমূহ উৎপাদিত বিশ্বমানের বিভিন্ন জীবনরক্ষাকারী মেডিকেল ডিভাইসেস এবং ওষুধ বিপণনের মাধ্যমে দেশে-বিদেশে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে জেএমআই গ্রুপের ‘বিশ্ব শান্তি দিবস’ পালিত

আপডেট সময় : ০৮:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯