ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করছে ‘জেএমআই গ্রুপ’ : আব্দুর রাজ্জাক

  • আপডেট সময় : ০৯:৪৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
  • / 490
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  গত শুক্রবার যথাযত মর্যাদায় বিশ্বে পালিত হয় ‘বিশ্ব শান্তি দিবস’।

সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দিনে গতানুগতিক ধারায় ধর্ম-গোত্র, বর্ণ এবং জাত ভেদাভেদ ভুলে গিয়ে সকলেই শান্তির ঐক্য পাঠ করে।

এই ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে পালন করা হয় এই দিবসটি। গত শুক্রবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে বিশ্ব শান্তি দিবস পালন করে বাংলাদেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ।

শুক্রবার সকালে জেএমআই গ্রুপের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি র‌্যালি বের করা হয়। এর আগে প্রেস ক্লাবের কনফারেন্স রুমে একটি সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি মো. আবদুর রাজ্জাক বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে জেএমআই গ্রুপ ঐক্যবদ্ধ সচেতনতা সৃষ্টির মাধ্যমে হিংসা-বিদ্বেষ, মারামারি-হানাহানি, যুদ্ধবিগ্রহ এবং অশান্তিমুক্ত বিশ্বসমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তারা সবসময় দেশবাসীর পাশে আছে।” 

তিনি আরো বলেন, “আমরা মনে করি, শান্তি প্রতিষ্ঠার মূল উৎস হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার সংগ্রামে শরীক হওয়া।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক জনাব মো. তৌহিদুল ইসলাম বলেন, “তারা এক দশক ধরেই বিশেষ এই দিনটিকে অর্থবহ ও তাৎপর্যমণ্ডিত করার লক্ষ্যে র‌্যালি আয়োজন করছেন।”

এরপর প্রেস ক্লাবের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ব শান্তি দিবসের উদ্বোধন ঘোষণা করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি জনাব মো. আব্দুর রাজ্জাক। এবং একটি র‌্যালি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে দোয়েল চত্ত্বরে এসে শেষ হয়।

উল্লেখ্য যে, বিশ্বের কয়েকটি দেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে প্রতিষ্ঠিত জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানসমূহ উন্নতমানের বিভিন্ন ঔষুধ এবং জীবনরক্ষাকারী সর্বপ্রকার মেডিকেল ডিভাইসেস উৎপাদন ও বিপণনের মাধ্যমে দেশে-বিদেশে স্বাস্থ্য সেবা দিয়ে যাছে।

বিডিসংবাদ/সামি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করছে ‘জেএমআই গ্রুপ’ : আব্দুর রাজ্জাক

আপডেট সময় : ০৯:৪৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮