ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বড়হাটের অভিযানে বিস্ফোরক বিশেষজ্ঞসহ তিন ‘জঙ্গি’ নিহত

  • আপডেট সময় : ১২:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়হাটের ‘জঙ্গি আস্তানার’ অভিযান সফলভাবে শেষ হয়েছে। ‘অপারেশন ম্যাক্সিমাস’ নামে এ অভিযান শেষে তিনজনের লাশ পাওয়া গেছে। এর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী জঙ্গি রয়েছে বলে জানানো হয়েছে।

দীর্ঘ অভিযান শেষে শনিবার বেলা ১২ টার দিকে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘‘আতিয়া মহলসহ বিভিন্ন জঙ্গি বিরোধী অভিযানে যেসব দক্ষ পুলিশ অফিসার হারিয়েছি, তাদের হত্যার মূল পরিকল্পনাকারী ছিল এই ‘আস্তানায়’। এখানে নিহত একজন পুরুষ জঙ্গি বিস্ফোরক বিশেষজ্ঞ ছিল। তাই অভিযান বিলম্বিত হয়েছে।’’

এই জঙ্গির বিস্তারিত পরিচয় জানলে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি। আপনারা পরে জানতে পারবেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় আলোকস্বল্পতার কারণে অভিযান স্থগিত করা হয়েছিল। পরে শনিবার সকালে পুনরায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান সম্পর্কে জেলা পুলিশ সুপার মো. শাহজালাল জানান, ওই আস্তানায় আটটা ৪৫ মিনিটে প্রথমে সোয়াট প্রবেশ করে। এরপর ১০টা ৮ মিনিটে ডিআইজি কামরুল আহসান, ১০টা ১০ মিনিটে বোম ডিসপোজাল টিম ও ১০টা ১৪ মিনিটে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ঘটনাস্থলে প্রবেশ করেন।

শুক্রবার দিনভর সোয়াটের অভিযানের সময় মুহুর্মুহু গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ওই সময় আহত হন পুলিশের একজন সদস্য। তখন মনিরুল ইসলাম জানিয়েছিলেন, বড়হাটের জঙ্গি আস্তানায় বোমা বিশেষজ্ঞ রয়েছে, এছাড়া বাড়িতে রয়েছে প্রচুর বিস্ফোরক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়হাটের অভিযানে বিস্ফোরক বিশেষজ্ঞসহ তিন ‘জঙ্গি’ নিহত

আপডেট সময় : ১২:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০১৭