জুটন চৌধুরীরকে দেখতে কলকাতায় আঁখি আলমগীর
- আপডেট সময় : ১২:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
- / 1080
অসুস্থ বিনোদন সাংবাদিক জুটন চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে ভারতের কলকাতায় গেছেন সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। বুধবার জুটন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই শিল্পীর সঙ্গে একটি সেলফি পোস্ট করে তথ্যটি নিশ্চিত করেছেন।
জুটন চৌধুরী লিখেন- ‘আমি অবাক হয়ে গেলাম। হঠাৎ তাকিয়ে দেখি আমার ৫২৮ বেডের পাশে বাংলাদেশের সুপার সিঙ্গার আখি আলমগীর। আমাকে দেখতে এসেছেন। এটা আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনার একটা। ধন্যবাদ দিয়ে তাকে ছোট করবো না। সত্যি আপনি আমাকে সাহস যোগালেন আখি।’
শারীরিক অবস্থা আকস্মিক অবনতি ঘটায় আজ (২৫ ফেব্রুয়ারি) সকালের ফ্লাইটে তাকে ইন্ডিয়া নেয়া হয় জুটন চৌধুরীকে। ২৭ ফেব্রুয়ারি চিকিৎসা শুরুর জন্য ভর্তি করা হয় এই সাংবাদিককে। ক’দিন আগেই কলকাতা এপোলো হাসপাতাল থেকে তাকে কেমোথেরাপির প্রথম ডোজ দেয়া হয়েছিল। ১৭ ফেব্রুয়ারি ঢাকায় ফিরে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
এরআগে গত ১৪ ফেব্রুয়ারি জুটন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তাতে তিনি লিখেন- ‘কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলাম। বেডে শুয়ে শুয়ে ভাবছি কতক্ষণে শেষ হবে চিকিৎসার পর্ব। আজ প্রথম। এভাবে ২১ দিন পরপর ছয়বার ভর্তি হতে হবে। আর প্রতিবারই আশীর্বাদ চাইবো। আশীর্বাদ করবেন সবাই।’


























