ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কাদের খান ফের ৫ দিনের রিমান্ডে

  • আপডেট সময় : ১০:৫২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাবেক সংসদ সদস্য ডা. আবদুল কাদের খাঁনকে ফের পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউসুব এ রিমান্ড মঞ্জুর করেন।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিয়ার রহমান জানান, অস্ত্র মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালতের বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর এমপি মঞ্জুরুল ইসলাম লিটন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনার মুল পরিকল্পনাকারী হিসেবে গত ২১ ফেব্রুয়ারি বগুড়া থেকে কাদের খাঁনকে গ্রেফতার করা হয়।

এরপর ২২ ফেব্রুয়ারি লিটন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন।

রিমান্ডের চতুর্থ দিনে কাদের খাঁন আদালতে ১৬৪ ধারায় লিটন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। এরপর থেকে কাদের খাঁন গাইবান্ধা কারাগারে আছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাদের খান ফের ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় : ১০:৫২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০১৭