ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

কলকাতার ফিল্মফেয়ারে শাকিব খান

  • আপডেট সময় : ০৭:৫৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 337
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের ফিল্মফেয়ার পুরস্কারের পর এবার দেওয়া হবে কলকাতার বাংলা ছবির ফিল্মফেয়ার পুরস্কার। এই পুরস্কারের জন্য সেরা অভিনেতা মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান।

২৫ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলা ফিল্মফেয়ার পুরস্কারের এবারের আসর। সেরা নায়ক, নায়িকা, পরিচালক, ছবি, সংগীত, গায়ক, গায়িকা, গীতিকারসহ চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে দেওয়া হবে এই পুরস্কার।

এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘একটা ভালো সিনেমা কীভাবে যে সবার মনে দাগ কাটতে পারে, এটা তারই প্রমাণ। ব্যবসার দিক থেকেও কিন্তু ছবিটি বেশ সফল। তা ছাড়া এরই মধ্যে শিকারি ভারতের কালাকার পুরস্কারে সেরা সিনেমা হয়েছে। অভিনয়শিল্পী হিসেবে যখন চারদিক থেকে এত খুশির খবর পাই, তখন আরও ভালো কাজের অনুপ্রেরণা আসে।’

বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১৭-এ বাংলাদেশের নায়ক-নায়িকার মধ্যে শাকিব ছাড়াও মনোনয়ন লড়াইয়ে আছেন জয়া আহসান, আরিফিন শুভ, কুসুম সিকদার, নুসরাত ফারিয়াসহ আরও কয়েকজন।

বাংলাদেশের নায়ক-নায়িকারা যেসব ছবির জন্য মনোনয়ন লড়াইয়ে আছেন, সেগুলো হচ্ছে শাকিব খানের শিকারি, জয়া আহসানের ঈগলের চোখ, আরিফিন শুভর নিয়তি, কুসুম সিকদারের শঙ্খচিল ও নুসরাত ফারিয়ার হিরো ৪২০।

শাকিব আরো বলেন, ‘ভারতের সম্মানজনক পুরস্কারের মধ্যে এটি অন্যতম। ভোটের লড়াইয়ে আছি জেনে ভালো লাগছে। বাংলাদেশ ও বাংলা ভাষাভাষীরাই এখন ভোট দিয়ে আমাদের জয়ী করতে পারেন।’

বাংলাদেশ ও বাংলা ভাষাভাষীরাও তাদের প্রিয় তারকাকে ফিল্মফেয়ারের ওয়েবসাইট (filmfare.com/awards/filmfare-awards-east-2017/) থেকে ভোট দিতে পারবেন। এ জন্য শুধু নাম এবং ই-মেইল অ্যাড্রেসের প্রয়োজন হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলকাতার ফিল্মফেয়ারে শাকিব খান

আপডেট সময় : ০৭:৫৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭