সংবাদ শিরোনাম ::
পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
- / 242
সারা দেশে চলমান পরিবহন ধর্মঘটকে দুঃখজনক উল্লেখ করে আদালতে এসে নিজেদের বক্তব্য তুলে ধরতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার সচিবালয়ে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় নিয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, জনগণকে কষ্ট না দিয়ে আপনারা আদালতে এসে আপনাদের বক্তব্য তুলে ধরেন। আপনাদের বক্তব্য যদি যুক্তিসংগত হয়, তবে তা দেখা হবে।
ধর্মঘটে আদালত অবমাননা হচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এটি আদালতের বিবেচ্য বিষয়।
কুনিও হোশি হত্যা মামলার রায় নিয়ে মন্ত্রী বলেন, এটি বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে খুনের মামলা শেষ করার উদাহরণ। এই রায়ের মাধ্যমে বিচারিক আদালতে যে গতি এসেছে, তাতে নতুন করে আর মামলাজট হবে না।




















