ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আরিফুলের মেয়র পদে যাওয়া ‘ঠেকাতে’ রাষ্ট্রপক্ষের আবেদন

  • আপডেট সময় : ০১:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭
  • / 210
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাময়িক বরখাস্ত হওয়া সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে স্বপদে ফিরতে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।

বুধবার (০৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে আবেদনটি ওঠে। রাষ্ট্রপক্ষ আজকে শুনানি করতে প্রস্তুত নয় বলে আবেদন জানালে ‘নট টু ডে’ আদেশ দেন আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে মেয়রের আইনজীবী আব্দুল হালিম ক্বাফী জানান, বৃহস্পতিবার (০৬ এপ্রিল) এ আবেদনের শুনানি হতে পারে।

রোববার (০২ এপ্রিল) সিলেটের মেয়রকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

এরপর আরিফুলের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (০৩ এপ্রিল) সরকারের বরখাস্তাদেশ স্থগিত করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ।

পাশাপাশি তার সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে তিনদিনের রুল জারি করেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী রোববার (০৯ এপ্রিল) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন, এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আব্দুল হালিম ক্বাফী।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হাবিব রোববার দুপুরে বাংলানিউজকে জানান, স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন অ্যাক্ট উপ-সচিব মো. মাহমুদুল আলম বরখাস্তের ফ্যাক্স বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় বলা হয়েছে, ‘আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল মামলা- ৪/২০০৯ এর সম্পূরক অভিযোগপত্র গত ২২ মার্চ আদালতে গৃহীত হয়েছে। সেহেতু সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগ আইন ২০০৯ এর ১২ উপধারা প্রদত্ত ক্ষমতাবলে সাময়িক বরখাস্ত করা হলো’।

প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলার চার্জশিটে নাম থাকায় আরিফকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। দীর্ঘ ২৭ মাস পর রোববারই সিসিকের মেয়রের চেয়ারে ফেরেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরিফুলের মেয়র পদে যাওয়া ‘ঠেকাতে’ রাষ্ট্রপক্ষের আবেদন

আপডেট সময় : ০১:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০১৭