ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শিক্ষক লাঞ্চনা: জিডি নিষ্পত্তির জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ

  • আপডেট সময় : ০৯:৪০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • / 312
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চনার ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) আইন অনুযায়ী নিষ্পত্তির জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবিলম্বে ঐ জিডির নথি ঢাকায় প্রেরণ করতে বলা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এই আদেশ দেয়।

রবিবার সকালে শিক্ষক লাঞ্চনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের জন্য এই আদেশ দেওয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ডোপুটি আটর্নি মোতাহের হোসেন সাজু ঐ প্রতিবেদন উপস্থাপন করেন। ঐ প্রতিবদনের ওপর যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এম কে রহমান।

বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের নির্দেশে শিক্ষককে কান ধরে উঠ-বস করতে বাধ্য করেন। জনগণের দাবির প্রেক্ষিতে সেলিস ওসমান এই নির্দেশ দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৩ মে শ্যামলকান্তি ভক্তকে কান ধরে উঠবস করানোর ঘটনা ঘটে। এতে ঘটনার দিনে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি জিডি করেন এস আই মোখলেসুর রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষক লাঞ্চনা: জিডি নিষ্পত্তির জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ

আপডেট সময় : ০৯:৪০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭