ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

কয়েদিরা মোবাইলে কথা বলতে পারবেন

  • আপডেট সময় : ০২:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 333
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, এখন থেকে সাধারণ কয়েদিরা পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন। শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের এ সুবিধা দেয়া হবে না।

‘কারা সপ্তাহ-২০১৭’ উপলক্ষে বৃহস্পতিবার কারা অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজি প্রিজন এ কথা বলেন। তিনি বলেন, মোবাইল ফোনে কথা বলার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে। কারাবন্দীরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় তা মনিটরিংয়ের জন্য গোয়েন্দা সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন এবং তাদের কথপোকথন মনিটরিং করবেন।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, এ সম্পর্কিত আন্তমন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পর এ প্রক্রিয়া চালু করা হবে। আগামী এক মাসের মধ্যেই এটি কার্যকর করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কয়েদিরা মোবাইলে কথা বলতে পারবেন

আপডেট সময় : ০২:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭