সংবাদ শিরোনাম ::
শাকিরার বিরুদ্ধে গান চুরির অভিযোগ! (ভিডিও)
- আপডেট সময় : ০১:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
- / 390
পপ তারকা শাকিরার বিরুদ্ধে গান চুরির অভিযোগ এনেছেন কিউবার এক সংগীতশিল্পী। তাও আবার গানটি নাকি গত বছর একটি ক্যাটাগরিতে ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ জিতেছে। কিউবার এই সংগীত তারকার অভিযোগ দশ বছর আগে তার লেখা একটি গানের শেষ অংশ কোনো অনুমতি ছাড়াই ব্যবহার করেছেন শাকিরা। ‘লা বিসিক্লেটা’ (দ্য বাইসাইকেল) শিরোনামের এ গানটি শাকিরার জনপ্রিয় একটি গান। তবে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। স্পেনের একটি আদালতে ঝুলে আছে মামলাটি। শাকিরা এখন স্পেনেই বাস করছেন।
আদালতের একজন মুখপাত্র জানিয়েছেন, মেধাস্বত্ব আইনে মামলাটি চলছে। তবে গানের পুরো অংশ চুরি করার অভিযোগ ওঠেনি। দুটি গানের শেষ লাইনের সুর ও কথা একই। বিবিসি।

























