ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সোনাগাজীতে দুই শহীদ মুক্তিযোদ্ধার কবর উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা

  • আপডেট সময় : ১১:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিঃ

ফেনীর সোনাগাজীতে আদালতের আদেশ উপেক্ষা করে দুই শহীদ মুক্তিযোদ্ধার কবর উচ্ছেদ করে জমি জবর দখলের চেষ্টা চালিয়েছে জসিম উদ্দিন নামে এক আ.লীগ নেতা ও তার ভাড়াটে সন্ত্রাসীরা।

উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী বাজার সংলগ্ন সোনাপুর গ্রামে ১৪ নভেম্বর ভোরে এ ঘটনা ঘটে।

শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, সোনাপুর গ্রামের বদিউজ্জামান ও নাদেরুজ্জামান ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনীর গুলিতে নিহত হন। তাদেরকে বাদামতলী বাজার সংলগ্ন সোনাপুর গ্রামের পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। উক্ত কবরাস্থানে খরিদ সূত্রে জমির মালিকানা দাবি করে গত ১৪ অক্টোবর ভোরে স্থানীয় আ.লীগ নেতা জসিম উদ্দীন ও তার ভাড়াটে সন্ত্রাসীরা দুটি কবর উচ্ছেদ করে কবরাস্থানটি জবরদখলের চেষ্টা চালায়।

এসময় শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য মিলন, স্বপন ও বিবি মরিয়ম বাধা দিলে তাদেরকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে।

এর আগে গত ২৯অক্টোবর শহীদ বদিউজ্জামান’র পুত্রবধূ বিবি মরিয়ম বাদি হয়ে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন । আদালত মামলাটি আমলে নিয়ে নালিশী ভূমির মালিকানা নির্ধারণ করা পর্যন্ত সকল নির্মাণ কার্যক্রম বন্ধ রাখা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সোনাগাজী মডেল থানার ওসিকে নির্দেশ দেন।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, আদালতের আদেশের বিষয়টি উভয় পক্ষকে অবহিত করা হয়েছে। শনিবার কাজ চলাকালে বাধা দেয়ার সময় উভয় পক্ষের মধ্যে সৃষ্ট ঘটনায় অভিযোগ দিয়েছেন মরিয়ম বেগম। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে দুই শহীদ মুক্তিযোদ্ধার কবর উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা

আপডেট সময় : ১১:২৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০