ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সিলেটে বোমা আতংক, দোকান ঘিরে পুলিশ

  • আপডেট সময় : ০৮:১৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরীর শাহী ঈদগাহের পাশে বালুচর রোডের একটি দোকান ঘিরে রেখেছে পুলিশ।

দোকানের শার্টারে কসটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু দেখার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।

আতংক ছড়িয়ে পড়ে ওই এলাকার ব্যবসায়ী ও লোকজনের মধ্যে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ এসে ওই এলাকা ঘেরাও দিয়ে রাখে।

এরপর পিবিআইয়ের টিমও ঘটনাস্থলে পৌঁছায়। তবে বস্তুটি কোনো বিস্ফোরক কি না তা পরীক্ষা ও উদ্ধারের জন্য বিস্ফোরক বিশেষজ্ঞদের তলব করা হয়েছে।

এসএমপির অতিরিক্ত কমিশনার বিভুতি ভুষণ ব্যানার্জী যুগান্তরকে বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দুপুর পর্যন্ত বস্তুটি উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি জানান, এনাম এন্টারপ্রাইজ নামের দোকানের শার্টারে বোমা সদৃশ বস্তুটি ঝুলানো রয়েছে। দোকানটি কর্ডন করে রেখেছে পুলিশ।

এনাম এন্টারপ্রাইজের মালিক এনামুল হক জানান, সকালে দোকান খুলতে এসে এই বস্তুটি দেখে পুলিশকে জানাই। আতংকে শত শত লোক এলাকায় ভিড় করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে বোমা আতংক, দোকান ঘিরে পুলিশ

আপডেট সময় : ০৮:১৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭