ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

তারেক-মিশুক নিহত: বাস চালকের যাবজ্জীবন

  • আপডেট সময় : ০৭:২৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 290
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত দায়রা ও জেলা জজ আব্দুল্লাহ আল-মামুন ফয়জুল কবীরের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর বুধবার রায়ের দিন ধার্য করেন।

এ সময় মামলার একমাত্র আসামি বাসচালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তবে তার জামিন আদেশ বহাল রেখেছেন আদালত।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দুই পক্ষের যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ থাকলেও রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করে। মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৪ জন এবং আসামি পক্ষের দুজনের সাফাই সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্সের বাসচালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারেক-মিশুক নিহত: বাস চালকের যাবজ্জীবন

আপডেট সময় : ০৭:২৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭