ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

সোয়া লাখ যক্ষ্মা রোগী নিখোঁজ

  • আপডেট সময় : ১০:৪০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • / 297
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীসহ সারা দেশে ১ লাখ ৩৫ হাজার যক্ষ্মা রোগী নিখোঁজ। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) আওতায় বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে সুচিকিৎসার সুযোগ থাকলেও নিখোঁজ এসব যক্ষ্মা রোগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিপুলসংখ্যক যক্ষ্মা রোগী চিকিৎসাসেবার বাইরে থাকায় তাদের সংস্পর্শে নতুন নতুন রোগী শনাক্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য অধিদফতরের পরিচালক মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজেজ কন্ট্রোল (এমবিডিসি) ও লাইন ডিরেক্টর টিভি/লেপ্রোসি ডা. রুসেলি হক।

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে মোট ৩ লাখ ৬০ হাজার যক্ষ্মা রোগী শনাক্ত হওয়ার কথা। কিন্তু সর্বশেষ ২০১৬ সালে যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে এখনও ১ লাখ ৩৫ হাজার আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে না অর্থাৎ শতকরা ৩৯ থেকে ৪০ ভাগ যক্ষ্মা রোগী শনাক্তকরণের বাইরে থেকে যাচ্ছে। এসব রোগীকে খুঁজে বের করে শনাক্ত করা এখন এনটিপির বড় চ্যালেঞ্জ বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সহযোগী সংস্থাসমূহের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন এনটিপির ফোকাল পারসন (ডিআর-টিবি, টিবি/এইচআইভি অ্যান্ড টিবি-আইসি) মেডিকেল অফিসার ডা. নাজিস আরেফিন সাকি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউএসএআইডির ঢাকা-বাংলাদেশ এর সিনিয়র ইনফেকসাস ডিজিসেস অ্যাডভাইজার চার্লস লারমেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশস্থ উপ-প্রতিনিধি ড. এডউইন সালভাদর, ম্যানেজমেন্ট সায়েন্স ফর হেলথ কান্ট্রি প্রজেক্ট ডিরেক্টর ওসকার করডন ও এনটিপি কর্মকর্তা ভিকারুননেসা বেগম, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ব্র্যাকের কর্মসূচি প্রধান সায়লা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোয়া লাখ যক্ষ্মা রোগী নিখোঁজ

আপডেট সময় : ১০:৪০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭